May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

স্টাফ রিপোর্টার: বগুড়ায় ১০২ জন কৃষককে আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং ডেইরি ও পোল্ট্রিজাত মেশিনারিজ সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম-গাক। রবিবার সকালে শহরের বনানীতে অবস্থিত গাক কার্যালয়ে সংস্থার সিনিয়র পরিচালক ড. মো: মাহবুব আলম এসব যন্ত্রপাতি উপকারভোগিদের হাতে তুলে দেন।

সিটি ব্যাংকের বিশেষ কৃষি সিএসআর কার্যক্রমের আওতায় ‘নিরাপদ কৃষি ও প্রাণিজ পণ্যের প্রক্রিয়াজাতকরণ ও বাজার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব যন্ত্রপাতি সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ৪০জন কৃষককে ডিম ফুটানোর জন্য ইনকিউবেটর মেশিন, ১০জনকে মাংস প্রসেসিং জন্য রেফ্রিজারেটর, ৮জনকে সরিষার ঘানি মেশিন, ১৭জনকে ঘি তৈরির জন্য ক্রিম সেপারেটর মেশিন এবং ২৪জনকে দুগ্ধজাত পণ্য পরিবহনের ট্যাংকার প্রদান করা হয়। এই প্রকল্পের আওতায় কৃষকদের আধুনিক মেশিনারিজ প্রদানের পাশাপাশি উৎপাদিত পণ্যের ব্রান্ডিং ও প্যাকেজিংয়ের জন্য আর্থিক অনুদান প্রদান এবং সাড়ে চার হাজার কৃষককে নিরাপদ কৃষি ও প্রাণিজ পণ্যের প্রক্রিয়াজাতকরণ বৃদ্ধি এবং বাজার উন্নয়নের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গাক-এর উপ-পরিচালক আরমান হোসেন ও সহকারি পরিচালক জিয়া উদ্দিন সরদারসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজক সংশ্লিষ্টরা জানান, চলমান প্রকল্পটি বগুড়া জেলার সদর, গাবতলী ও সারিয়াকান্দি উপজেলাসহ বরিশাল জেলার সদর, পিরোজপুর ও ঝালকাঠির উপজেলা পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় ৪৫০০ জন প্রান্তিক কৃষক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন ধরনের আধুনিক কৃষি যন্ত্রপাতি, ডেইরি ও পোল্ট্রিজাত মেশিনারিজ সহায়তা পেয়ে আসছেন।

Viewed 1050 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!