June 30, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

১৩ লাখ টাকার জালনোটসহ গ্রেফতার:০২ জন

ডেস্ক রিপোর্টঃ সিরাজগঞ্জের সলঙ্গায় ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জালনোটসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি মোবাইল জব্দ করা হয়।

 

সোমবার দুপুর পৌনে ২টার দিকে র‌্যাব-১২ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আতিকুর রহমান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গ্রেফতাররা হলেন- জেলার রায়গঞ্জ উপজেলার বেড়াবাজুয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২০) ও মোক্তার হোসেনের ছেলে আবুল হাসান (২৯)।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- রোববার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার ‘নিউ মায়ের আঁচল’ হোটেলের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রবিউল ইসলাম ও আবুল হাসানকে ৫১ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে একই থানার ধোপাকান্দি গ্রামের পলাতক আসামি হাকিম সেখের ভাড়া বাসা থেকে ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলা ও আশপাশের এলাকায় জাল টাকার নোট নিজ হেফাজতে রেখে খাঁটি নোট হিসেবে ক্রয়-বিক্রয় ও লেনদেন করে আসছিলেন। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা হয়েছে।

Viewed 2900 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!