September 23, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

দিনাজপুরে অবৈধভাবে মজুত রাখা ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ

ডেস্ক রিপোর্টঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ওয়ার্কশপের দোকান থেকে অবৈধভাবে মজুত রাখা ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টায় উপজেলা আজাদ মোড় এলাকার আব্দুস সালামের ওয়ার্কসপের দোকান থেকে এসব ডিজেল জব্দ করা হয়।

 

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একটি ওয়ার্কশপের দোকানে বিপুল পরিমাণ ডিজেল মজুত রাখা হয়েছে। পরে সেখানে ফায়ার সার্ভিস, থানা পুলিশসহ যৌথ অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় দোকানের মালিক আব্দুস সালাম পালিয়ে যান। জব্দ ডিজেল নিলামের মাধ্যমে বিক্রয় করে আদায়কৃত টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।

 

তেল মজুত রেখে কোনো ব্যবসায়ী যেন সংকট তৈরি করতে না পারে সেই লক্ষে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Viewed 3050 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!