চেয়ারম্যান এর আক্রোশ থেকে বাঁচার দাবিতে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
প্রেস বিজ্ঞপ্তিঃ বগুড়া শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান ও তা লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনীর হুমকি ধামকি ও আক্রোশ থেকে বাঁচার আকুতি জানিয়ে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বগুড়া প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার বারোআঞ্জুল গ্রামের মৃত আলহাজ্ব ছামছুর রহমান ফকি এর পুত্র শাহ আলম ফকির। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন , আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান (৪৮), মোঃ টিপু (৩৫), মোঃ আঃ মতিন (৫৫), সর্ব পিতা-মৃত গোলাম ইয়াছিন, সর্ব সাং- বামুনিয়া চাঁদবাড়িয়া, ফরিদ, পিতা মোঃ হারেজ, মোঃ আমজাদ, পিতা জামাদ আলী, মোঃ কামরুল, পিতা আব্দুল গফুর, মোঃ নুর আলম, পিতা আজিজুর রহমান, মোঃ মনির, পিতা-এনায়েতুল্লা, মোঃ রায়হান, পিতা- মোখলেছার রহমান, মোঃ মহসিন আলী, পিতা- মহির উদ্দিন, মোঃ আজিজুর পিতা- তায়েজ উদ্দিন, সর্ব সাং-বারআনজুল, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াগন জোর পূর্বক অবৈধ ভাবে নিম্ন তফসিল বর্ণিত জমি হতে চারাগাছা ভাঙ্গা সহ ভেকুদ্বারা মাটি কেটে ৭/৮ ফুট গভীর করেছেন। এতে আমি বাধা দিতে গেলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ আমাকে মারপিট করেন। আমি চিৎকার করিলে আশে পাশের লোকজন আগাইয়া আসিলে সন্ত্রাসীগন চলিয়া যায় যাইবার কালে বলিয়া যায় যে সেখানে একা পাইবে মেরে লাশগুম করবে মর্মে হুমকি প্রদান করে। । উক্ত বিষয়ে শাহাজানপুর থানায় ডাইরী করি যার জিডি নং-১৪৬৬, তাং- ২৪/০২/২০২৬। এরই ধারাবাহিকতায় বিগত ইং ২৭/০২/২০২৬ বিকাল অনুমান ৬.৩০ টার সময় সকল আসামীরা বারোআঞ্জুল বাজার চারমাথার দক্ষিণে জামুন্না রোড পাকার রাস্তার উপর দা, লোহার রড, চাকু দ্বারা মারাত্বক অস্ত্রে সজ্জিত হয়ে দা দ্বারা হত্যার উদ্দেশ্যে আমার মাথা লক্ষ করে একাধিক আঘাত করলে আমি উক্ত আঘাত সমুহ দুই হাত দ্বারা ঠেকায় এবং একটি আঘাত লক্ষভ্রষ্ট হয়ে আমার মাথার বাম পাশ্বে কপালে লেগে রক্তাক্ত ও কাটা জখম হয়। ৩ নং আসামী নুর আলম তার হাতে থাকা লোহার রড দ্বারা আমাকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ করিয়া একাধিক আঘাত করিলে আমি উক্ত আঘাত সমূহ দুই হাত দ্বারা ঠেকালে উক্ত আঘাত সমূহ লক্ষভ্রাট হইয়া আমার শরীরের বিভিন্ন স্থানে লেগে বেদনাদায়ক ফৈালা জখম হয় এবং একটি আঘাত লক্ষভ্রষ্ট হইয়া আমার ডান হাতের সাহাদৎ আঙ্গুলে লাগিয়া আংগুলের হাড় ভেঙ্গে বাহির হইয়া যায়। ৫ নং আসামী আঃ রহিম তার হাতে থাকা লোহার রড দ্বারা আমাকে হত্যার উদ্দেশ্যে আমার মাথা লক্ষ করিয়া একাধিক আঘাত করিলে আমার উক্ত আঘাত সমূহ দুই হাত দ্বারা ঠেকাইয় এবং একটি আঘাত আমার মাথার মাঝ বরাবর লেগে কলো শিরা জখম হয়। হাতে থাকা চাকু দ্বারা আমার তলপেট লক্ষ করে আঘাত করলে আমি তাহা দুই হাত দ্বারা ঠেকানোর চেষ্টাকালে উক্ত আঘাত লক্ষভ্রষ্ট হয়ে আমার ডান হাতের কুনইতে লেগে কাটা ও রক্তাক্ত জখম হয়। তখন আমি চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। তখন আশে পাশের লোকজন আগাইয়া আসিলে আসামীগন চলিয়া যায়। সাক্ষীগন আমাকে উদ্ধার করিয়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল ভর্তি করে। আমি এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করার পরেও কোন কার্যকরী পদক্ষেপ গ্রহন করছেন না। উল্লেখ আসামিরা আমাকে প্রকাশ্য হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন। আমি প্রশাসমের কাছে জীবনের নিরাপত্তা দাবি করছি।
Viewed 300 times


