March 30, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় সেলুন ও বিউটি পার্লার শ্রমিক ইউনিয়নের ধানের শীষের পক্ষে প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা ও পথসভা করেছে বগুড়া সেলুন এন্ড বিউটি পার্লার শ্রমিক ইউনিয়ন।

 

রবিবার (২৯ মার্চ) বিকালে শহরের জলেশ্বরীতলা, কালিবাড়ি মোড়, আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকা, ইয়াকুব স্কুল মোড়সহ বিভিন্ন সেলুন ও বিউটি পার্লারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন, ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনী বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন।

 

প্রচারণাকালে সাবেক বগুড়া পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার পক্ষে ভোট চান নেতাকর্মীরা।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া সেলুন এন্ড বিউটি পার্লার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম লাডলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর থানা বিএনপির সাবেক সভাপতি ও শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার বাদল।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া শহর শ্রমিক দলের সাবেক সভাপতি ও জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি আরমান হোসেন ডলার, তৃণমূল দল বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুল বারী, কৃষকদল বগুড়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, জিয়া সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি আব্দুল মাজেদ, বগুড়া পৌরসভা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জাগপা জেলা শাখার সহ-সভাপতি আবু রায়হান, বিএনপি নেতা আমিনুল ইসলাম স্বপন, কার-মাইক্রো শ্রমিক নেতা সোহেল রানা ও মাসুদ মণ্ডল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন বগুড়া সেলুন এন্ড বিউটি পার্লার শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফসার সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শ্রী মিঠু শীল, সেলুন শ্রমিক নেতা সোহেল আকবর, সুব্রতচন্দ্র শীল, যুবদল নেতা এনামুল হক, জিসাস নেতা এম এম রায়হান, সাজু, মোগলেছুরসহ অনেকে।

 

উপস্থিত নেতারা জানান, আসন্ন উপ-নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে গণসংযোগ ও প্রচারণা আরও জোরদার করা হবে।

Viewed 850 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!