March 30, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

রেমিট্যান্সের নতুন ইতিহাস

অর্থনীতি ডেস্ক রিপোর্টঃ চলতি মাসের প্রথম ২৮ দিনে ৩৩৩ কোটি ২০ লাখ বা ৩.৩৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা দেশের ইতিহাসে কোনো এক মাসের মধ্যে সর্বোচ্চ।

 

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, চলতি মার্চের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩৩৩ কোটি ২০ লাখ ডলার। এর আগে বছরের মার্চে দেশে এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, যা এতদিন ছিল দেশে আসা কোনো একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স।

 

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৫৭৮ কোটি ৫০ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৮ দশমিক ৮০ শতাংশ।

 

এদিকে গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Viewed 750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!