June 28, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন 

আবু সাঈদ হেলাল,বগুড়াঃ  বগুড়া ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ ( ছাতা মার্কা), সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আতিকুল প্রাং( দোয়েল পাখির)। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহম সম্পন্ন করা হয়। সংগঠনের মোট ৬৯৪ জন ভোটারের মধ্যে ৪৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি পদে মোঃ ফজলু প্রামানিক( ঘোড়া মার্কা), সহ-সাধারণ সম্পাদক পদে সুকুমার দাস( উট পাখি), কোষাধক্ষ্য পদে চিত্তরঞ্জন দাস( কাপ পিরিচ)। এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে যারা বিজয় হয়েছেন মুরাদ খান ছনি( কলস), সালাম বারি( শাপলা), রহিম প্রামানিক(ডাব), মানিক মোল্লা( দেয়াল ঘড়ি) , গাদেল মন্ডল ( আনারস) ও আজিম শেখ( গরুর গাড়ি) । নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন মোছাঃ সাবিহা আফরুজ এবং তাকে সহযোগিতা করেন রফিকুল ইসলাম ও মোঃ আব্দুস ছালেক।

Viewed 2400 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!