বগুড়ায় ধানের শীষের ভোট চাইলেন আরাফাতুর রহমান আপেল
আবু সাঈদ হেলাল,বগুড়াঃ বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে শহরের স্টেশন সড়ক ও সাতমাথাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদল নেতা আরাফাতুর রহমান আপেল।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক কালাম আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ন, মিনহাজ, জনি, সফিক, দুখু, শাওন, সোহাগ ও শহিদুল সহ আরও অনেকে।
গণসংযোগকালে আরাফাতুর রহমান আপেল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী করা হয়েছে। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে বগুড়াবাসী ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করবেন। বিগত ১৭ বছর বগুড়াবাসী উন্নয়ন ও বঞ্চনার শিকার হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে উন্নয়ন বঞ্চিত বগুড়ার উন্নয়ন হবে। তিনি বলেন, ধানের শীষ প্রতীক শুধু একটি প্রতীক নয় এটি জনগণের আশা, অধিকার ও উন্নয়নের প্রতীক। এরআগে তিনি বগুড়া প্রেসক্লাব পরিদর্শন করেন।
Viewed 1100 times


