প্রতিবন্ধী নারীকে ধর্ষণ,যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ডেস্ক রিপোর্টঃ মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে শেখ জায়েদ হোসেনকে (১৮) গণপিটুনি দিয়ে শিবচর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে গোয়ালকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। রাতে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালকান্দা এলাকার শেখ জায়েদ হোসেন একই এলাকার মনির বেপারীর পরিত্যক্ত বাড়ির ছাদে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন। ঘটনাটি স্থানীয় জনগণের নজরে আসার পর তারা জায়েদকে হাতেনাতে ধরে ফেলে। এরপর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে শিবচর থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জায়েদকে আটক করে থানায় নিয়ে যায়।
শিবচর থানার ওসি আমির হোসেন সেরনিয়াবাত জানান, অভিযুক্ত জায়েদকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে জনতার হাতে তুলে দেওয়া হয়েছে। তবে, ওই নারীটিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। পুলিশ ওই নারীকে উদ্ধারের জন্য তল্লাশি চালাচ্ছে।
Viewed 550 times