September 23, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ

অর্থনীতি ডেস্ক রিপোর্টঃ চলতি বছরের মার্চের প্রথম ১১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি মার্কিন ডলার।

 

বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ২৩ হাজার ৪২৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল বুধবার প্রবাসী আয় এসেছে দুই হাজার ২৩২ কোটি ৬০ লাখ টাকা।

 

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

 

তিনি বলেন, গত বছরের মার্চ মাসের প্রথম ১১ দিনে প্রবাসী আয় এসেছিল ১৩৩ কোটি ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৪ দশমিক ৩০ শতাংশ।

 

অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ৪৩৭ কোটি ৪০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত প্রবাসী আয় এসেছিল এক হাজার ৯৮২ কোটি ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৯০ শতাংশ।

Viewed 3750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!