বগুড়া নন্দীগ্রামে চোলাইমদ গাঁজাসহ ৪ জন গ্রেফতারঃপ্রত্যেকের বিনাশ্রম কারাদণ্ড
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিভিন্ন এলাকা থেকে ১ লিটার চোলাইমদ গাঁজাসহ ৪ জন গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ ওহাব আলী (২৪), পিতা মোঃ মকবুল হোসেন সাং বিবির আধ খোলা, থানা-সিংড়া জেলা-নাটোর। মোঃ মিদুল হোসেন (৩০)
পিতা মোঃ জিহাদ সাং রনবাঘা থানা-নন্দীগ্রাম। মোঃ জালাল (৪২)
পিতা মোঃ আঃ আলীম, সাং ইসবপুর হঠাৎপাড়া, নন্দীগ্রাম। মোঃ আল মামুন (৫০) পিতা মৃত মনসুর রহমান, সাং তেঘুড়ি
থানা-নন্দীগ্রাম জেলা-বগুড়া।
ডিএনসি, বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম ও বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ৪ জন আসামীকে মাদকদ্রব্য গাঁজা ও চোলাইমদসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ জনকে ৭ দিন ও ১ জনকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
Viewed 1400 times