March 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া সদর উপজেলা বিএনপির মতবিনিময় সভা

আবু সাঈদ হেলাল,বগুড়াঃ বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচন উপলক্ষে বগুড়া সদর উপজেলার অধীনস্থ সকল জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বগুড়ার টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়াম-এ বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজাউল করিম বাদশা, সভাপতি বগুড়া জেলা বিএনপি ও বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী।

সভায় সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। এ সময় উপস্থিত জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে আসন্ন উপ-নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দিকনির্দেশনা ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Viewed 1300 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!