August 3, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় যাকাত সংগ্রহ ও বিতরণ অনুষ্ঠিত

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়া জেলা প্রশাসক ও যাকাত কমিটির সভাপতি তৌফিকুর রহমান বলেছেন, বিত্তবানদের কাছে সমাজের অসহায় ও দুস্থ মানুষের একটা হক বা অধিকার আছে। সেটাই হচ্ছে যাকাত। এটা করুনা নয়। দেশকে সমৃদ্ধশালী করতে হলে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তাহলে সমাজে ধনী-গরিবের বিভাজন এবং বৈষম্যের সৃষ্টি হবেনা। তিনি সোমবার সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন বগুড়া আয়োজিত ২০২৪/২৫ অর্থ বছরের উপকারভোগীদের মাঝে অর্থ বিতরণ ও যাকাত সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপপরিচালক শাফিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, সরকারী মুস্তাফাবিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ, বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মাওলানা মনোয়ার হোসেন।

Viewed 3250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!