August 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া শহরের জেলখানা মোরে দুজন সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় কিশোরগ্যাং এর ৬ সদস্য গ্রেফতার

 “দুটি বার্মিজ চাকু উদ্ধার”

স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ফ্রেস জুস বাড়ে সাংবাদিক আশহাফুদৌল্লা নিওন সহ দুজনের ওপরে হামলার ঘটনার পর থেকেই, জেলা গোয়েন্দা পুলিশ এই শহরে চিরুনি অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে ২ টি বার্মিজ চাকুসহ গ্রেফতার করে।

 

গত রবিবার বিকেলে বগুড়া শহরের জলেশ্বরীতলা জেলখানা মোড়ে ফ্রেস জুস বারের সামনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি ও মাছরাঙা টেলিভিশনের বগুড়া প্রতিনিধি খোরশেদ আলম এবং অনলাইন পোর্টাল বগুড়া লাইভের স্টাফ করেসপন্ডেন্ট জনাব আসাফুদৌলা নিয়ন ও তাঁদের সঙ্গে থাকা তৌফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে কতিপয় আসামীগণ বেধড়ক মারপিট ও লাঞ্চিত করে।

ডিবি বগুড়া’র একটি চৌকস টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রবিবার শাজাহানপুর উপজেলার বনানী এলাকা থেকে উক্ত ঘটনার মূল অভিযুক্ত মোঃ রাকিবুল ইসলাম রাকিব (২২), পিতা মোঃ আব্দুল মতিন, সাং গন্ডগ্রাম দক্ষিণপাড়া, থানা-শাজাহানপুর। এ সময় তার সাথে থাকা অন্যান্য সহোযোগী আসামী মোঃ হাবিবুর রহমান রকি (২৫), পিতা মোঃ বেলাল হোসেন, সাং গন্ডগ্রাম উত্তর পাড়া, মোঃ তারিকুল ইসলাম (২২), পিতা মোঃ হারুনুর রশিদ, সাং গন্ডগ্রাম নতুন পাড়া, মোঃ জিসান খান (২১), পিতা মোঃ জিন্নাহ খান, সাং গন্ডগ্রাম নতুনপাড়া, মোঃ জিহাদ (২০), পিতা মৃত মিলন হোসেন, সাং গন্ডগ্রাম সারিয়াকান্দি পাড়া সর্ব থানা-শাজাহানপুর, বগুড়া, মোঃ টুটুল (২০), পিতা মোঃ আনারুল সরকার, সাং মালতিনগর স্টাফ কোয়ার্টার বটতলা, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াগণের আটক করা হয়। আটককৃত আসামীদের হেফাজত থেকে ২টি বার্মিজ চাকু, ২ টি মোটর সাইকেল, ৩ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ রাকিবুল ইসলাম রাকিব (২২), এর বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, মাদকসহ ২টি মামলা ও আসামী মোঃ হাবিবুর রহমান রকি (২৫), এর বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, হত্যা চেষ্টা, মাদক আইনে সর্বমোট ৬টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মারপিটের ঘটনায় বগুড়া সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ঘটনার সহিত জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

 

“সম্পাদক কর্তৃক প্রকাশিত”

Viewed 18150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!