জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদের দায়িত্ব দেয়া হয়েছে মমিনুর রশিদ শাইনকে। গত শনিবার (৭ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মণ্ডলী ও সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শক্রমে তাকে নির্বাচন করে এ দায়িত্ব প্রদান করা হয়।
পরে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা এবং সাধারণ সম্পাদক খ. ম. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মমিনুর রশিদ শাইন তার উপর অর্পিত দায়িত্ব পালন করে সংগঠনকে গতিশীল করতে শক্তিশালী ভূমিকা পালন করবেন। মমিনুর রশীদ শাইনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় বিজ্ঞপ্তিটিতে।
Viewed 1100 times

