August 17, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার গাবতলী থেকে মাদকবিরোধী অভিযানে ০১ কেজি গাঁজা সহ গ্রেফতারঃ০১ জন

আশিক সুজন,বগুড়াঃ বগুড়ার গাবতলী উপজেলার সন্ধ্যাপাড়া থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)বগুড়ার মাদকবিরোধী বিশেষ অভিযানে নজরুল ইসলাম(৫০) নামের এক ব্যক্তিকে ০১ কেজি গাঁজা সহ গ্রেফতার করে ডিএনসি বগুড়া।

 

জানা যায়,গ্রেফতারকৃত নজরুল ইসলাম বগুড়া গাবতলী উপজেলার সন্ধ্যাপাড়া গ্রামের মৃত-আসমতুল্লাহ ইসলামের পুত্র।

 

এজাহার সুত্রে জানা যায়, ০৪’ই মার্চ আনুমানিক বিকাল ০৪.০০ সময় ডিএনসি,বগুড়া এর ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আব্দুর রউফ এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে বগুড়া জেলার গাবতলী উপজেলার সন্ধ্যাপাড়া এলাকা হতে ০১ জন আসামীকে গাঁজা ০১ (এক) কেজিসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীকে ০২ (দুই) মাসের বিনাশ্রম করাদন্ড ও ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদন্ড প্রদান করেন।

 

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি বগুড়ার ডিডি মোঃজিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে করে দৈনিক আমার ভাষাকে বলেন, গ্রেফতারকৃত আসামিকে ০১ (এক) কেজিসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীকে ০২ (দুই) মাসের বিনাশ্রম করাদন্ড ও ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।আমাদের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

 

 

 

 

Viewed 8400 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!