May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া সোনাতলায় ভুট্টা ক্ষেতের মধ্যে ০৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়ার সোনাতলা উপজেলা গড়ফতেপুর গ্রামের (৭) বছরের শিশুকে ভুট্টা ক্ষেতের মধ্যেধর্ষণের চেষ্টা।

 

সোনাতলায় আসামীর বিরুদ্ধে মামলা মামলা দায়ের, গড়ফতেপুর গ্রামের জনৈক মোঃ আশরাফ আলী (৪৭), পিতা মৃত ইদ্রিস আলী সরকারের ভুট্টা ক্ষেতের মধ্যে।

 

 

গত মঙ্গলবার (৩ মার্চ) বিকালে ভিকটিম (৭), পিতা মোঃ তারা কাজী, সাং-গড় ফতেপুর, থানা-সোনাতলা, জেলা-বগুড়া। খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তার বাড়ির পাশে জনৈক মোঃ আশরাফ আলী (৪৭), পিতা মৃত ইদ্রিস আলী সরকারের ভুট্টা ক্ষেতের মধ্যে লম্পট আসামী মোঃ মোজাম ফকির (৪৫), পিতা মৃত গাজলু ফকির, সাং গড়ফতেপুর, সোনাতলা। ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ভিকটিমের আর্তচিৎকারে প্রতিবেশী মোছাঃ ঝরনা বেগম (৪০) এগিয়ে আসলে লম্পট মোজাম ফকির ভিকটিমকে রেখে সু-কৌশলে পালিয়ে যায়। পরে ভিকটিমের মা মোছাঃ অনকা বেগম বাদী হয়ে সোনাতলা থানায় মামলা দায়ের করেন।

 

সোনাতলা থানার মামলা নং-০৪, তারিখঃ- ০৩-০৩-২০২৬, ধারা-৯(৪)(খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ রুজু হয়। এসআই(নিঃ) জনাব মোঃ শাহ আলম মামলাটি তদন্ত করবেন।

Viewed 3100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!