February 21, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির শ্রদ্ধা নিবেদন

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটি।

 

শুক্রবার দিবাগত রাত থেকে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে শহরের সাতমাথা এলাকায় অবস্থিত শহীদ খোকন পার্ক-এ সমবেত হতে থাকেন।

 

শনিবার রাত ১২টা ১ মিনিটে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনার-এর বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় মূল শ্রদ্ধা নিবেদন কর্মসূচি। এ সময় এম-ট্যাব বগুড়া আঞ্চলিক জেলা শাখার নেতৃবৃন্দ ভাষা শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

 

বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলারের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

সেই সময় আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ হাফসা খাতুন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সানিয়া রহমান, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মোছাঃ নাজমা আক্তার নার্গিস, কার্যনির্বাহী সদস্য বাবু সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা।

 

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ আরমান হোসেন ডলার বলেন, “ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা। একুশ মানে মাথা নত না করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং বাঙালির আত্মপরিচয়ের শাশ্বত চেতনা। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে ও চেতনায় ধারণ করতে হবে।”

 

এর আগে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানানো হয়। পরবর্তীতে জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ, বগুড়া পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

এছাড়াও জেলা সমাজসেবা কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, সড়ক বিভাগ, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও জেলা কারাগার কর্তৃপক্ষ ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

 

একুশের প্রভাতে সমবেত কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান পরিবেশন, শহীদদের স্মরণে নীরবতা পালনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।।

Viewed 1650 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!