বগুড়া শিবগঞ্জের শাহাদাতুজ্জামানের দাঁড়িপাল্লার নির্বাচনী অফিসে হামলাঃআজ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ গত সোমবার (২৬ আনুয়ারী) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার সময় বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের উত্তর বেলাই গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামানের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে পূর্বপরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালানো হয়। একদল দাঙ্গাবাজ ও ভাড়াটিয়া সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের শান্তিপূর্ণ নির্বাচনী অফিসে হামলা করে।
এই বর্বর হামলায় জামায়াতে ইসলামীর কিচক ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ শাহ জালাল, সমর্থক মোঃ রশিদুল ইসলাম ও মোঃ আবু তাহের গুরুতরভাবে আহত হন। তাদের মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে শাহ জালালকে গলা চেপে ২ হত্যার চেষ্টা করা হয়। পাশাপাশি নির্বাচনী অফিস ভাঙচুর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, অভিযোগ পাওয়ার পর ঘটনার পরপরই পুলিশ, সেনাবাহিনী ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা সম্পর্কে অবগত হন।
দেশের অতন্দ্র প্রহরী সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা। এরপর আমি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বগুড়া শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করি। কিন্তু অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, এজাহার গ্রহণের পরও ঘটনার সাথে জড়িত অভিযুক্ত আসামীদের গ্রেফতারের এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে জনমনে প্রশ্ন উঠছে, স্থানীয় প্রশাসন কি কোনো বিশেষ রাজনৈতিক প্রভাবের কারণে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। বিষয়টি গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন এবং আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি।
আমরা এই ঘটনার মাধ্যমে নির্বাচন কমিশনের জেলা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রধান নির্বাচন কমিশনারসহ সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশে প্রতিপক্ষের নেতাকর্মীদের ওপর এভাবে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একটি ফৌজদারি অপরাধ এবং রাজনৈতিক সন্ত্রাসের নগ্ন উদাহরণ।
এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, ঘটনার সাথে জড়িত সকল আসামিকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, আহতদের যথাযথ নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা কামনা করছি।
আমরা বিশ্বাস করি, সত্য তুলে ধরবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা পালন করবে। মোঃ মোফাজ্জল হোসেন বাদী ও আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কিচক ইউনিয়ন, শিবগঞ্জ, বগুড়া।
Viewed 250 times



