May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

‘শোয়াই ফেলব একদম’ — কেন বললেন শান্ত?

ডেস্ক রিপোর্টঃ

মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন– কোয়াব আয়োজন করেছে বিশেষ এক ম্যাচ। যে প্রীতি ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর মেহেদী হাসান মিরাজ হবেন মুখোমুখি। শান্তর দল অদম্য খেলবে মিরাজের দল অপরাজেয় এর বিপক্ষে।

এই ম্যাচটি প্রীতি ম্যাচ। তবে তার আগে কথায় রীতিমতো উত্তাপ ছড়ালেন শান্ত; জানালেন প্রীতি ম্যাচ নয়, মাঠে জেতার জন্যই খেলবে তার দল। তিনি বলেন, ‘খুবই এক্সাইটেড। এরকম ম্যাচ খেলার সুযোগ আগে হয়নি। কোনো ছাড়াছাড়ি হবে না, শোয়াই ফেলব একদম। প্রস্তুতি মাঠে দেখতে পাবেন না। সব প্রস্তুতি মুখে মুখে হচ্ছে। মাঠে শোয়াই ফেলতে পারি, না হলে শুয়েও যাইতে পারি। যেকোনো কিছুই হতে পারে।’

তবে উত্তাপ দেখাতে গিয়ে ডিমেরিট পয়েন্ট যেন না খেয়ে বসেন, সে ভাবনাও আছে শান্তর, ‘উত্তাপ তো থাকবেই। তবে বেশি দেখানো যাবে না। শুনলাম ভালো আম্পায়ার থাকবে। তবে বেশি উত্তাপ আবার দেখানো যাবে না। পরে ডিমেরিট পয়েন্ট খেয়ে যাব।’

কোয়াবকেও প্রশংসায় ভাসান শান্ত। তিনি বলেন, ‘যারা কোয়াবে আছেন এবং আশেপাশে যারা সাহায্য করছেন, এটা একটা খুবই ভালো উদ্যোগ। আমার মনে হয় এটা এ বছর খুব তাড়াহুড়োর মধ্যেই হচ্ছে। এটা যদি আমরা ধারাবাহিকভাবে করতে পারি, আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক উপকৃত হবে সবাই। পুরো এই ম্যাচটা খেলার কারণই কিন্তু যে ফান্ডের কথাটা আমরা বারবারই বলছি। এখান থেকে একটা ফান্ড উঠলে, এটা আমরা ভবিষ্যতে ক্রিকেটারদেরকেই সাহায্য করতে পারব। এই উদ্দেশ্যটা নিয়েই কিন্তু এই খেলার আয়োজন।’

তিনি আরও বলেছেন, ‘একটা কথা বলতে চাই যে খেলোয়াড়রা যেভাবে সাহায্য করছে, তারা যেভাবে খেলতে আগ্রহ প্রকাশ করেছে এটা খুবই আনন্দের এবং এটা আমাদের কোয়াবের জন্য অনেক বড় একটা পাওনা। আমি আশা করব যে বাংলাদেশের যত ক্রিকেটার আছে, বর্তমান ক্রিকেটার, সাবেক ক্রিকেটার- সবাই এই সাহায্যটুকু কোয়াবকে করবেন।’

Viewed 2600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!