May 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ইউপি সদস্য যুবলীগ নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্টঃ

মানিকগঞ্জের সাটুরিয়ায় মফিজুর রহমান শহিদুল্লাহ (৪৫) নামে নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শহিদুল্লাহ ধানকোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং একই ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি ওই গ্রামের মো. মাইনুদ্দিনের ছেলে।

সাটুরিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ জুলাই সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করে। মামলাটিতে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়। ওই মামলার ভিত্তিতেই শহিদুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। 

সাটুরিয়া থানার ওসি নজরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে শহিদুল্লাহকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Viewed 2750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!