বগুড়ায় নকল কারবারীদের মূল হোতা রুহান প্রেস থেকে ১৭ কোটি টাকার বিড়ি ও সিগারেটের ব্যান্ডরোলসহ গ্রেফতার:০২
আ:ওয়াহেদ ফকির,বগুড়া: গত সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা পর গোপন সোর্সের মাধ্যমে জানতে পারি যে, বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ড পালশা চৌকির পাড় নামক এলাকায় রুহান প্রিন্টিং প্রেস থেকে বিড়ি ও সিগারেটের নকল ব্যান্ডরোল, প্যাকেট, ফিল্টার, লেভেল তেরী করে দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত ও সরবরাহ করে ফলে সরকার কোটি কোটি টাকা মূল্যের রাজস্ব হারাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে আসামীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় গত সোমবার র্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদের নেতৃত্বে রুহান প্রিন্টিং প্রেসে অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামী মোঃ মাহমুদুল হাসান (ওরফে) মিলন (৪২), পিতা আবু বক্কর সিদ্দিক, ও মোঃ রাশেদুল ইসলাম (ওরফে) রনজু (৪২), পিতা মোঃ আবুল কাশেম, উভয়েই সদর উপজেলার সাং বাঘোপাড়া দক্ষিণপাড়া, বগুড়াদ্বয়কে সিগারেটের প্রায় ১৮,৩৮,০০০ (আঠারো লক্ষ আটত্রিশ হাজার) নকল ব্যান্ডরোল এবং বিড়ির প্রায় ১০,৪৯,০০০ (দশ লক্ষ উনপঞ্চাশ হাজার) নকল ব্যান্ডরোল সহ আটক করে। উদ্ধারকৃত এনবিআরের নকল রাজস্ব সমূহের বাজার মূল্য আনুমানিক ১৭ কোটি টাকা। অভিযানের সময় রুহান প্রিন্টিং প্রেস হতে NBR লেখা সিগারেটের নকল ব্যান্ডরোল তৈরির স্টিলের ১টি লেবেল প্লেট এবং NBR লেখা বিড়ির নকল ব্যান্ডরোল তৈরির একটি কাঠের ফ্রেমের স্ক্রীন প্রিন্ট জব্দ করা হয়।
এছাড়া উক্ত অভিযান থেকে নকল আকিজ বিড়ির মোড়ক ৮৯৪০ পাতা, আবুল বিড়ির মোড়ক ৩৮১০ পাতা, গ্রামীণ বিড়ির মোড়ক ২২৫০ পাতা, সোনালী বিড়ির মোড়ক ২৬০০ পাতা, বিভিন্ন ব্রান্ডের বিড়ির মোড়ক ২,০০০ পাতা, আকিজ বিড়ির ফিল্টার ৬,০০০ পাতা, রশিদা বিড়ির ফিল্টার ৩০০০ পাতা, আবুল বিড়ির ফিল্টার ৬০০ পাতা, বিভিন্ন বিড়ির ফিল্টার ১,০০০ পাতা, বিভিন্ন বিড়ির স্টিলের লেবেল প্লেট ১৪০০টি, আকিজ বিড়ির নিজস্ব নিরাপত্তা লোগো যুক্ত কালো গামটেপ ১৫০০টি, ১ টি এন্ড্রয়েড মোবাইল, ১ টি বাটন মোবাইল ও নগদ ১০,৬৪০/- টাকাসহ উদ্ধার করা হয়। আটককৃত অভিযুক্তদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
Viewed 2600 times


