May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার সেউজগাড়ি পানির ট্যাংকি এলাকায় প্রধান সড়কে প্রকাশ্যে মোবাইল ছিনতাই

আশিক সুজন,বগুড়াঃ বগুড়া শহরে এখন পথচারীদের চলাচল করা কঠিন হয়ে পড়েছে।প্রতিনিয়তই শহরের বিভিন্ন এলাকায় ঘটছে অনাকাঙ্ক্ষিত ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে নগরবাসী।

বগুড়া শহরের সেউজগাড়ি পানির ট্যাংকি এলাকায় গত ০৮.১২.২৫ ইং তারিখে অনুমানিক রাত ০৮.০০ সময় পথচারীর কাছে থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে।এ বিষয়ে সদর থানার একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী কলেজ শিক্ষার্থী আশিকুল ইসলাম।তিনি নয়াপাড়া গ্রামের,সারিকান্দি উপজেলার মোঃমানিক আকন্দের ছেলে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী আশিকুল ইসলাম বলেন, আমি সাতমাথায় জরুরি কাজ শেষে পায়ে হেঁটে মেসে ফেরার পথে অনুমানিক রাতঃ০৮.০০ সময় কালো রংয়ের একটি জিক্সার মোনোটন মোটোরসাইকেলে আসা দু’জন আরোহী আমার পথ রোধ করে আমার হাতে থাকা Vivo y27 মডেলের মোবাইল ফোনটি কেরে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।আমি এ বিষয়ে বগুড়া সদর থানায় মোবাইল ফোন হারানোর সাধারণ ডায়েরি রুজু করেছি।

বিজ্ঞাপন

এ বিষয়ে বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ মোঃ কামরুজ্জামান বলেন, আমি এই বিষয়ে অনুমানিক রাত ১১.০০ সময় অবগত হয়েছি।উক্ত মোবাইল ফোন টি উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছি।এলাকাটি নির্জন থাকায় এমন অপৃতিকর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।আগামীদিনগুলোতে এমন পরিস্থিতির শিকার যেন না হয় এলাকাবাসী সে বিষয়ে দৃঢ় ভাবে আমাদের অভিযান চলমান থাকবে এবং ছিনতাইকারীদের দৌরাত্ম নিয়ন্ত্রণে আনতে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা একান্ত কামনা করছি।

Viewed 5250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!