বগুড়ায় টাচস্টোন স্কুল এন্ড কলেজে কোরআন সবক প্রদান অনুষ্ঠিত
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ আজ সোমবার সকালে বগুড়া শহরের ছিলিমপুরে টাচস্টোন স্কুল এন্ড কলেজ মহাগ্রন্থ আল কুরআন সবক প্রদান অনুষ্ঠান কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক গবেষক ও সাংবাদিক অধ্যক্ষ ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ । স্কুলের ১৬ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআনের সবক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল মজিদ, এ জে এম হামিদুল ইসলাম রাহেল, কৃষিবিদ এ কে আজাদ, নাজিম উদ্দিন আহমদ, জালাল উদ্দিন, শরিফুল ইসলাম সোহেল, আব্দূল মালেক, ডা. মোঃ আরিফুর রহমান তালুকদার, রাশেদুল ইসলাম রোমান, আবুল কাশেম, জালাল উদ্দিন। আরো বক্তব্য রাখেন হাসান বিন কেরামত, সরদার ফাতেমা জোহরা ময়না, রোকসানা আফরোজ, সাইফুল ইসলাম, শাহনাজ পারভীন, শামীম হাসান, কে এম শামীম হাসান, সালমা খাতুন ,মাহমুদা আক্তার, মুহাইমেনুল ইসলাম, নিয়ামুল হোসাইন, মারুফা আক্তার, উম্মে রায়বিনা রিয়া, আলহাসিব প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের কুরআন ছবক শুনে অতিথিরা মুগ্ধহন।
Viewed 4050 times



