May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

প্রতারণার অভিযোগে বগুড়ার সাইবারটেক মালিক ঢাকায় গ্রেপ্তারঃ০৩ দিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টারঃ  প্রতারণার অভিযোগে বগুড়ার জনপ্রিয় কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান সাইবারটেকের মালিক মোহাম্মদ আলী জাহিদকে (৪৫) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে গত ৬ ডিসেম্বর রাতে তাকে ঢাকার টেকনিক্যাল মোড় থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী জাহিদ বগুড়া শহরের কামারগাড়ী এলাকার মৃত অধ্যাপক আব্দুস সাত্তারের ছেলে। গতকাল (রবিবার) তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করা হলে আদালত আসামিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্র জানিয়েছে, আসামি জাহিদের বিরুদ্ধে বগুড়ার এক ভুক্তভোগী বিধবা নারী মোছা: মোস্তাফিয়া ফেরদৌসি মামলা দায়ের করেছেন। মামলার বাদিনী ৩ সন্তানের জননী। তার স্বামী ২০১৮ সালে মারা যান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিধবা মোস্তাফিয়া ফেরদৌসি বগুড়া শহরের কম্পিউটার প্রতিষ্ঠানে কোর্স করার সময় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ আলী জাহিদের সঙ্গে তার পরিচয় হয়। এই পরিচয়ের সূত্র ধরেই ২০১৯ সালের ৫ মে দুই লাখ টাকা দেনমোহর ধার্য করে তাদের বিয়ে হয়।

বিজ্ঞাপন

৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বিয়ের পর থেকেই আসামি জাহিদ তার ব্যবসায়িক ঋণ পরিশোধের কথা বলে স্ত্রী মোস্তাফিয়া ফেরদৌসিকে টাকা বিনিয়োগের জন্য চাপ দিতে থাকেন। ২০১৯ সাল থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ধৃত আসামি ও তার অন্যান্য সহযোগীরা বাদীনির কাছ থেকে মোট ৫০ লাখ টাকা ঋণ হিসেবে গ্রহণ করেন।

বাদিনী তার টাকা ফেরত দেওয়ার জন্য বারবার অনুরোধ করলেও আসামি জাহিদসহ অন্যান্য আসামিরা বিভিন্ন সময় ও তারিখ দিয়ে কালক্ষেপণ করতে থাকেন। শেষ পর্যন্ত টাকা ফেরত না পেয়ে ওই নারী আইনি পদক্ষেপ নেন এবং মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

Viewed 4600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!