September 26, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ময়ূরীর জন্মদিনে মেয়ের স্ট্যাটাস ভাইরাল

ডেস্ক রিপোর্টঃ

একসময়ের ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির আলোচিত নায়িকা ময়ূরী বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। সেখানেই ছেলে-মেয়েদের পড়াশোনা ও সংসার নিয়ে দিন কাটছে অভিনেত্রীর।  শনিবার (৬ ডিসেম্বর) ছিল তার জন্মদিন। দিনটি উপলক্ষে অনেকেই তাকে শুভেচ্ছা জানালেও সবচেয়ে নজর কাড়ে ময়ূরীর মেয়ে মাইমুনা খানম সায়বার আবেগঘন একটি স্ট্যাটাস।

ময়ূরীর মেয়ের এই আবেগময় বার্তাটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনদের মাঝে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে, প্রশংসা পাচ্ছে নায়িকার ভক্ত-অনুরাগীদের কাছ থেকেও।

সামাজিকমাধ্যমে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মাইমুনা খানম লিখেছেন, আজ তোমার বিশেষ দিন। আর আমি তোমাকে আমার হৃদয় থেকে কিছু বলতে চাই। তুমি শুধু আমার মা নও; তুমি সেই মানুষ, যে ভালো-খারাপ প্রতিটি মুহূর্তে আমার পাশে থেকেছ। তুমি আমাকে শিখিয়েছ— কীভাবে শক্ত থাকতে হয়, কীভাবে সদয় হতে হয়, আর জীবন কঠিন হলেও কীভাবে এগিয়ে যেতে হয়।

তিনি আরও লিখেছেন, আমি সবসময় প্রকাশ করতে পারি না, কিন্তু তুমি যা কর তার জন্য আমি কৃতজ্ঞ। ছোট ছোট ত্যাগ, যত্ন ও ক্লান্ত থাকা সত্ত্বেও নিঃস্বার্থ ভালোবাসা… তুমি আমাকে গড়ে তুলেছ, আর প্রতিদিন তোমার প্রতি কৃতজ্ঞ থাকি। আমি আশা করি, তোমার এই জন্মদিন তোমার কাছে সেই সুখ নিয়ে আসবে, যা তুমি সবার মাঝে ছড়িয়ে দাও। আজ এবং সর্বদা তুমি সেরাটার যোগ্য। আমার আম্মু হওয়ায় ধন্যবাদ। আমি তোমাকে খুব ভালোবাসি।

Viewed 4150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!