May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

পিটিআইয়ের আরও ১৩২ নেতার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্টঃ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)–এর আরও ১৩২ নেতার বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করছে পাকিস্তান কর্তৃপক্ষ। ২০২৩ সালের ৯ মে’র ভাঙচুর–সহিংসতার মামলায় তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

শনিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজনৈতিক অস্থিরতা উসকে দেওয়ার অভিযোগে ফেডারেল সরকার অভিযুক্তদের ওপর নজরদারি আরও কঠোর করেছে। এছাড়া রাজনৈতিক নেতাদের নাম ইসিএলে তোলার জন্য আনুষ্ঠানিক অনুমোদনও দেওয়া হয়েছে।

সূত্র জানায়, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান, শাহ মাহমুদ কোরেশি, ওমর আয়ুব, ফাওয়াদ চৌধুরী ও শিবলি ফারাজের নামও এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

এছাড়া সাবেক খাইবার-পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর, শহরিয়ার আফ্রিদি এবং উসমান দারকেও বিদেশে যেতে নিষেধ করা হয়েছে। শিরিন মাজারি, জরতাজ গুল, মুসারাত চীমা ও কানওয়াল শউজাব—এই চার নারী নেত্রীর নামও ইসিএলে তোলা হয়েছে।

নিষেধাজ্ঞা জারি হয়েছে শেখ রশীদ, শেখ রশিদ, তাহির সাদিক, রাজা বাশারাত ও ওয়াসিক কায়িউমের বিদেশযাত্রায়ও

সূত্র আরও জানায়, পাঞ্জাব হোম ডিপার্টমেন্ট ইসিএলে যুক্ত করার জন্য মোট ১৩২ জনের নাম সুপারিশ করেছিল।

Viewed 2900 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!