May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাহালু মহেশপুর দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মোরশেদুল ইসলাম রবি,বগুড়াঃ বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় কাহালু সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি, এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব মহেশপুর জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

 

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কাহালু পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল হালিম বাদল, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক শাহজাহান প্রামানিক

 

এ ছাড়া আরও উপস্থিত ছিলে উপজেলা যুবদলের যুবনেতা ওবায়দুল ইসলাম রাজু, যুবনেতা সৈয়দ রাজু মিয়া, এলেন , মেহেদী হাসান, সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।

 

দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাতে অংশ নেন।

Viewed 5000 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!