May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

কাহালু প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত

মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ  বুধবার বিকাল ৩.০০ ঘটিকায় কাহালু প্রেসক্লাবের নিজস্ব ভবনে কিছু স্বার্থন্বেষী সাংবাদিক প্রেসক্লাবের সুনাম ও শৃঙ্খলা নষ্ট করে নতুন কাজী পাড়া প্রেসক্লাব কমিটি গঠন করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থার গ্রহনের জন্য এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত জরুরি সভার সভাপতিত্ব করেন কাহালু প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ কুতুবশাহাবউদ্দিন বাবু। বক্তব্য রাখেন কাহালু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক শাহাবুদ্দিন।   উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক, ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক, দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবু সাঈদ, কার্যনির্বাহী সদস্য, আল মামুন তালুকদার, রাসেল মাহমুদ, আব্দুল মান্নান প্রমুখ।উল্লেখ যে অত্যন্ত ফলপ্রসূদ আলোচনা হয়েছে।

Viewed 5850 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!