বগুড়ায় মাদকদ্রব্য ৭০০ পিচ ট্যাপেন্টাডল সহ সাদ্দাম গ্রেফতারঃশামীম পলাতক
স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরের টেম্পল রোডের মেরিনা মার্কেটে ঔষধ ব্যবসার আড়ালে ট্যাপেন্টা ডল ট্যাবলেটের ব্যবসা। এই ব্যবসায় অল্প পুজেতে বেশি লাভ, পাওয়া যাচ্ছে। মাদকদ্রব্য নিশার ট্যাপেন্টাডল ট্যাবলেট। মেরিনা মার্কেটের হাসিব মোহাম্মদ খান রনির মালিকানাধীন ষষ্ঠ তলায় মোঃ শামীম হোসেনের ভাড়াকৃত ৬১০ নং দোকান ঘরে। আজ বুধবার দুপুরে বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তল্লাশী চালিয়ে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আতিকুল ইসলাম (ওরফে) সাদ্দাম (২১) কে, গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী হলো, পৌরসভার ২১ নং ওয়ার্ডের শেখপাড়া পূর্ব পাড়ার মোঃ বকুল মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ আতিকুল ইসলাম ওরফে সাদ্দাম (২১)। অপরদিকে মাদক ব্যবসায়ী একই ওয়ার্ডের শেখপাড়া ফকির পাড়ার মোঃ রঞ্জু মিয়ার ছেলে মোঃ শামীম হোসেন (২৫) কৌশলে পালিয়ে যায়।
Viewed 3200 times


