August 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

যেসব গুণ থাকলে আপনারাও হতে পারেন সুখী দম্পতি

ডেস্ক রিপোর্টঃ

সুখী জীবন পাওয়া আর সুখে দাম্পত্যজীবন কাটানো কজন মানুষেই বা ভাগ্যে জুটে। এই বর্তমান ডিজিটাল যুগে সুখে থাকাই সবচেয়ে বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই বলে কি সমাজে সুখের সংসার নেই, সুখী দম্পতি নেই? এমন ধারণা মোটেও ঠিক নয়। সমাজে এখনো সুখী দম্পতি রয়েছে।

সমাজের চারদিকে তাকালে এখনো দেখা যায়, অনেক দম্পতি সুখে সংসার করছেন। তারা কীভাবে সুখে আছেন? তাদের চলাফেরা, আচার-আচরণ, কোন জিনিসগুলো সুখী দম্পতিরা ভিন্নভাবে করে থাকেন কিংবা কেমন— তা জানা উচিত নয় কি? সুখী দম্পতির বিষয়ে লাইফস্টাইলবিষয়ক ওয়েবসাইট ব্লুগ্যাপ কিছু তথ্য প্রকাশ করেছে। চলুন জেনে নেওয়া যাক, কেমন জীবনযাপন সুখী দম্পতির—

কিছু দম্পতি কখনো একে অন্যের প্রতি নির্ভরশীল থাকেন না। তাদের আলাদা একটা জগৎ থাকে, আলাদা একটা নির্দিষ্ট সময় থাকে। যেখানে তারা নিজেদের মতো করে আনন্দ করতে পারেন, নিজেদের মতো সময় ব্যয় করতে পারেন। সঙ্গী এ বিষয়ে কোনো খবরদারিও করেন না। এ নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। সঙ্গী কী করল, কী করল না—তাতে তাদের কিছু যায়-আসে না। তারা নিজেদের নিয়েই ব্যস্ত। এই কাজ সুখী দম্পতিরা করে না। তারা যতই ব্যস্ত থাকুক না কেন, বাসায় ফিরে একে অন্যের সারা দিনের খোঁজখবর ঠিকই নেন। আর এ কারণেই তাদের সম্পর্কে টান থাকে অনেক বেশি।

যদিও সব দম্পতির মধ্যকার সম্পর্ক একরকম হয় না। কিছু কিছু দম্পতি অন্যদের থেকে আলাদা। আর সে কারণেই তারা অন্যদের থেকে সুখী হয়। কারণ কিছু জিনিস অন্য দম্পতিদের থেকে ভিন্নভাবে করে থাকে, যা তাদের সম্পর্ককে চাঙা রাখে।

এ ছাড়া সঙ্গীকে সন্দেহ করার মতো কাজ সুখী দম্পতিরা কখনো ভুলেও করেন না। কারণ তারা একে অন্যকে দৃঢ়বিশ্বাস করেন। তারা জানেন, এমন কোনো ভুল তাদের দিয়ে হবে না, যাতে সঙ্গী ভীষণ কষ্ট পান। সে কারণে তাদের সম্পর্কে ঝামেলা কম হয়। আর মানুষ যা চায়, তা সবসময় তা পায় না—এই নীতিতে সুখী দম্পতি বিশ্বাস করেন।

কিন্তু এই জিনিসটি সবাই মেনে নিতে পারেন না। তখনই শুরু হয় হতাশা। এ ক্ষেত্রে সুখী দম্পতিরা কম্প্রমাইজ করতে জানে। তারা সমঝোতা করেন। কোনো কিছু মনমতো না হলে তারা বিষয়টি বোঝার চেষ্টা করেন। আর সে কারণেই তাদের সম্পর্কে কোনো আফসোস থাকে না।

সুখী দম্পতিরা একে অন্যের কথা ভালোভাবে শোনার চেষ্টা করেন। ‘আজ তোমার দিনটি কেমন গেল?’ অনেক দম্পতি আছে— এমন প্রশ্নে বিরক্তি প্রকাশ করেন। কিন্তু সুখী দম্পতি চমৎকার জবাব দিয়ে তাদের মধ্যকার বোঝাপড়া ঠিক করে নেন।

আপনি যদি তার কথা শোনার ধৈর্যই না রাখেন, তাহলে সে কেন আপনার কথা শুনবে। তখনই শুরু হয় ঝামেলা। তাই এ কাজটিতে সুখী দম্পতিরা কখনোই ভুল করেন না। ভুল হলে তারা নিজেদের দোষ স্বীকার করে নেন। কখনোই দোষ লুকানোর চেষ্টা করেন না। অথচ অন্য দম্পতিরা সবসময় একে অন্যের দোষ খুঁজে বেড়ান এবং নিজের দোষ অস্বীকারও করেন।

আর সম্পর্কে হাসি-তামাশা না থাকলে সেটি প্রাণহীন হয়ে পড়ে। তাই সুখী দম্পতিরা একে অন্যের সঙ্গে অনেক মজা করেন। একে অন্যের প্রশংসা করে থাকেন। সুন্দর লাগলে বা স্মার্ট দেখালে তারা অকপটে বলে দেন। একসঙ্গে বসে হাসির কোনো সিনেমা দেখেন, গেম খেলেন কিংবা পুরোনো কোনো মজার স্মৃতি মনে করে মজে থাকেন সুখী দম্পতি। এটি তাদের অভ্যাসে পরিণত হয়। আর এ কাজগুলো অন্য দম্পতিরা করে কিনা, সন্দেহ রয়েছে। সেখানে অন্য দম্পতিরা উল্টো সন্দেহ করতে শুরু করেন। আর এ কারণেই তারা সুখী হতে পারেন না।

সুখী দম্পতিরা কখনোই নিজেদের ভালোবাসা লুকিয়ে রাখেন না, তা অনায়াসে প্রকাশ করে থাকেন। আর এ কারণে তাদের সম্পর্ক অনেক মজবুতও হয়ে থাকে। তারা একে অন্যের সাফল্যে খুশি হন। তারা চান, তার সঙ্গী জীবনে উন্নতি করুক। অন্য দম্পতির মতো সঙ্গীর উন্নতি দেখে তারা হতাশ হন না।

Viewed 3800 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!