September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ভূমিকম্প স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

ডেস্ক রিপোর্টঃ

ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। চলতি মাসের ৩০ নভেম্বর পর্যন্ত মেডিকেল কলেজটি বন্ধ থাকবে।
রোববার (২৩ নভেম্বর) কলেজের অধ্যক্ষ ডা. মাজহারুল ইসলাম শাহীন এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
অধ্যক্ষ জানান, ভূমিকম্পের পর শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ধরনের একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই কলেজ বন্ধ রাখা হয়েছে। হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তবে অনেক শিক্ষার্থী এখনো হলে রয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু করা হবে বলে অধ্যক্ষ জানিয়েছেন।

Viewed 4350 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!