April 5, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বিএনসিসি দেশের যুব সমাজের আলোর দিশারী: ১২ দলীয় জোট

ডেস্ক রিপোর্টঃ

১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান (জাফর)  মোস্তফা জামাল হায়দার বলেছেন, দেশের যুব সমাজ আজ সমাজে নানা ভাবে ধিকৃত হচ্ছে। তাদের সামনে নেই ভবিষ্যৎ। তবে এদের ধ্বংস থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর—বিএনসিসি। বিএনসিসি দেশের যুব সমাজের আলোর দিশারী হয়ে কাজ করছে।

রোববার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মোস্তফা জামাল হায়দার বলেছেন বলেছেন, ‘দেশের যুব সমাজ আজ সমাজে নানা ভাবে ধিকৃত হচ্ছে। তাদের সামনে নেই ভবিষ্যৎ, মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের পর অনেক ছাত্রই ড্রপ আউটের শিকার। পরিবারে অর্থের অভাব, পরীক্ষায় খারাপ ফলাফল অথবা নিজের নৈতিকতার অভাবে বহু ছাত্র-ছাত্রীর সামনে ভবিষ্যতের আশা নেই। কেউ পড়েছে মাদকাশক্তির কবলে, কেউ বা যোগ দিচ্ছে কিশোর গ্যাং-এ, আবার কোন মেয়ে হয়ত কেবল কৈশোর অতিক্রান্ত হতে না হতেই বিপথগামী হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এই বিপদগামী যুবশক্তিকে এখনই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। এজন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর- বিএনসিসি। বিএনসিসি দেশের যুব সমাজের আলোর দিশারী হয়ে কাজ করছে।’

১২ দলীয় জোট প্রধান বলেছেন, ‘স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের  ছাত্র সমাজকে সুশৃঙ্খল প্রজন্ম হিসাবে গড়ে তুলতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর—বিএনসিসি। একটি ভালো ক্যাটালিস্ট হিসাবে এগিয়ে আসতে পারে। বিএনসিসি স্কুল-কলেজ ও বিশ^বিদ্যালয়ের ছাত্রদের সমন্বয়ে গঠিত একটি দ্বিতীয় সারির আধা-সামরিক বাহিনী—যাদের ৩টি শাখা রয়েছে যেমন-স্থল, নৌ এবং বিমান শাখা। এদের মূল মন্ত্র হলো জ্ঞান ও শৃঙ্খলা। ড্রিল, অস্ত্র প্রশিক্ষণ থেকে শুরু করে প্রাথমিক চিকিৎস —সর্বক্ষেত্রেই তাদের ট্রেনিং দেয়া হয় এবং শুধু যুদ্ধকালীন সময়েই নয়, শান্তিকালীন সময়েও যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার জন্য তারা সদা প্রস্তুত থাকে।

বি.এন.সি.সি.-র বর্তমান মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মাসউদ একটি চমৎকার পরিকল্পনা প্রধান উপদেষ্টার সম্মুখে তুলে ধরেছেন। যেটা প্রধান উপদেষ্টা মহোদয় কেবল গ্রহণই করেননি বরং এটা বাস্তবায়নের ব্যাপারে তাঁর দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন।

১২ দলীয় জোট বিশ্বাস করে, বিএনসিসি’র এই প্রয়াস দেশের তরুণ সমাজের বড় একটি অংশকে আত্ম প্রত্যয়ের মাধ্যমে সমাজে সুপ্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। বি.এন.সি.সি.-এর এই প্রচেষ্টাকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই ১২ দলীয় জোট।

Viewed 2050 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!