May 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার নন্দীগ্রামে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি, অবসরপ্রাপ্ত সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আকতার হোসেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিল উদ্দিন সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নওয়াব আলী।

 

এতে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, সমিতির সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন এবং কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাই। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম, প্রধান শিক্ষক রহমতুল্লাহ ও সহকারী শিক্ষক আনোয়ার হোসেন।

 

সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে ১৭ সদস্যবিশিষ্ট নতুন উপজেলা কমিটি গঠন করা হয়। এতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিল উদ্দিনকে সভাপতি এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নবগঠিত কমিটি আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে দায়িত্ব গ্রহণ করবে।

Viewed 4300 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!