বগুড়া শহর যুবদলের নির্বাচনী প্রস্তুতি সভা ও গণসংযোগের প্রচারপত্র বিতরণ
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমাননের বগুড়া সদর ৬-আসনে নির্বাচন উপলক্ষে প্রস্তুতি সভা ও গণসংযোগের প্রচারপত্র নেতৃবৃন্দের কাছে প্রদান করা হয়েছে। ৯ নভেম্বর বিকালে নবাববাড়ীস্থ দলীয় কার্যালায়ে বগুড়া শহর যুবদল আয়োজিত নির্বাচনী প্রস্তুতি সভা শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কির সঞ্চালনায় সভায় প্রধান বক্তার ছিলেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সোহাগ, সভায় আরো বক্তব্য রাখেন শহর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তারিক মজিদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ মন্ডল, ইসলাম লিমন, সাদ্দাম হোসেন, ওমাইদুল ইসলাম মিম, এনামুল হক মানিক, সহ সাংগঠনিক সম্পাদক জন আহমেদ, দপ্তর সম্পাদক সজল হাসান, সহ-দপ্তর সম্পাদক রাইম হাসান, প্রচার সম্পাদক ওয়াসিম রেজা, সহ-প্রচার সম্পাদক শাহেদ আলী, রাকিবুজ্জামান শেখ রবিন, মাহবুবুর রহমান ফাইম, সামাদ, মুক্তার হোসেন, রাকিবুল ইসলাম ঝলক, রবিউল ইসলাম, তুষার তালুকদার, সঞ্জয় দাস, কারিমুল্লাহ, টুটুল, জিতু সহ সকল নেতৃবৃন্দ।
Viewed 5900 times


