August 3, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

টানা ৩ দিনের ছুটি আসছে চাকরিজীবীদের

ডেস্ক রিপোর্টঃ

বছরের শেষ প্রান্তে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে টানা তিন দিনের বিশ্রাম। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) খ্রিস্টানদের বড়দিনের সরকারি ছুটি পড়েছে। এর পরদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন বন্ধ থাকছে অফিস।

চলতি বছরের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, এখনো দুটি সাধারণ ছুটি বাকি রয়েছে। তবে নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি নেই। ডিসেম্বরের দুই ছুটির মধ্যে একটির সঙ্গেই মিলেছে সাপ্তাহিক ছুটি, ফলে তিন দিনের বিরতি উপভোগ করতে পারবেন চাকরিজীবীরা।

এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পড়েছে মঙ্গলবার, যা একদিনের সাধারণ ছুটি ছিল।

এদিকে, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাও সম্প্রতি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। তবে নতুন তালিকায় মোট ছুটি কমে দাঁড়িয়েছে ২৮ দিন, যার মধ্যে সাপ্তাহিক ছুটি বাদ দিলে কার্যকর সরকারি ছুটি থাকবে ১৯ দিন।

Viewed 4500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!