মহাস্থান আইডিয়াল স্কুল কর্তৃক অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান
গোলাম রব্বানী শিপন, মহাস্থান,বগুড়াঃ বগুড়ার মহাস্থান আইডিয়াল স্কুল কর্তৃক অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮নভেম্বর) সকাল ১১টায় মহাস্থান হাতিবান্ধা মহাসড়ক সংলগ্ন আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ ইকবাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের উপদেষ্টা ডাঃ খন্দকার নাজমুল হক। এসময় তিনি বলেন, বাংলা, অঙ্ক, ইংরেজি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা জ্ঞান-বিজ্ঞান-শিল্প সাহিত্য খেলাধুলাসহ সব ক্ষেত্রে দক্ষ করে তুলতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রয়েছে। নিজ সন্তান সম্পর্কে আপনারা সজাগ থাকুন। যেন তারা ভুল পথে না যায়। তারা স্কুলে গিয়ে যদি একটি কলম বা খাতা বেশি নিয়ে আশে অভিভাবক হিসেবে আপনারা তাৎক্ষণিক তাকে জিজ্ঞেস করুন। “এই কলম বা খাতা কই থেকে পেল”। প্রয়োজনে সেটি নিয়ে আপনি স্কুলে গিয়ে দিয়ে আসবেন। আর আপনার সন্তানকে এই কাজ থেকে সতর্ক করে তুলতে পারলেই আপনি একজন প্রকৃত অভিভাবক হিসেবে গর্বিত হবেন। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা সঠিক পরামর্শ দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবেন। শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে যদি শক্তিশালী সম্পর্ক তৈরি না হয় তাহলে অনেক কিছু থেকে পিছিয়ে পড়তে হবে। শিক্ষক এবং অভিভাবকেরাই পারেন, শিক্ষার্থীদের শিক্ষাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরপর অনুষ্ঠিত সমাবেশে ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়৷
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেদায়েতুল ইসলাম, মোখলেছুর রহমান, বেলাল হোসেন, আব্দুল আজিজ, খায়রুল ইসলাম, বিউটি বেগম, বিলকিস বেগম, রোকসানা আক্তার, জাকির হোসেন, শহিদুল ইসলাম, মেহেদী হাসান, মাহমুদুল হাসান, খাদিজা আক্তার, শাম্মী আক্তার, মোস্তাফিজার রহমান, ফামিদা বেগম প্রমূখ।
Viewed 5700 times


