কাহালু উপজেলা নারহট্ট ইউনিয়নে লোহাজল গ্রামে জামাইয়ের হাতুড়ির আঘাতে শাশুড়ি খুন
মোরশেদুর ইসলাম রবি বগুড়াঃ কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের লোহাজাল গ্রামে পারিবারিক কলহের জেরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতুড়ির আঘাতে গুরুতর আহত হন শাশুড়ি। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে চলমান পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে। এতে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত জামাইকে আটক করার চেষ্টা চালাচ্ছে।
মৃত নারীর লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Viewed 6000 times


