September 23, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার কাহালুতে জামিনে বের হওয়া বাবাকে হত্যা করলো ছেলে

•কাহালুতে টাইগার মিলন হত্যা,আসামি শামীম গ্রেফতার।

 

মোঃমোরশেদুল ইসলাম রবি,কাহালু,বগুড়াঃ বগুড়ার কাহালু পৌর এলাকার পালপাড়ায় সৎ ছেলের লাঠির আঘাতে মিলন ওরফে “টাইগার মিলন” (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

 

 

নিহত মিলন ওই এলাকার আমজাদ আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে “টাইগার মিলন” নামে পরিচিত ছিলেন।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় মিলন ও তার সৎ ছেলে শামীম (২১)-এর মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে শামীম লাঠি দিয়ে মিলনের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Viewed 8750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!