May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য আরিফুল গ্রেফতারঃমোটর সাইকেল উদ্ধার

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ গত সোমবার রাত ১০ টা থেকে যেকোন সময় বগুড়া সদর উপজেলার ছোট বেলাইল গ্রামের বাদী মোঃ গোলাম দস্তগীর আত্নীয় জনৈক মোঃ মঞ্জ মিস্ত্রীর বসত বাড়ীর বাইরের বারান্দার উপর থেকে একটি কালো রংয়ের পুরাতন ব্যবহৃত বাজাজ পালসার ১৫০ সিসি মোটর সাইকেল, যার রেজিঃ নং-বগুড়া ল-১৩-৯২০৮, চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় সংবাদ পেয়ে, জেলা গোয়েন্দা শাখা, বগুড়ার এসআই মোঃ স্বপন মিয়ার নেতৃত্বে শহরতলীর ইসলামপুর হরিগাড়ী এলাকায় থেকে জনগণের সহায়তায় চোর সন্দেহে জনগণ মোঃ আরিফুল ইসলাম (২৬), পিতা মোঃ নিলু ড্রাইভার, সাং ইসলামপুর হরিগাড়ী, বগুড়াকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, সে উক্ত মোটর সাইকেলটি চুরি করে সিরাজগঞ্জ জেলার শাজাদপুর থানার অজ্ঞাত ব্যাক্তির বাড়ীতে রেখেছে। তার দেওয়া তথ্য মোতাবেক আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার সময় সিরাজগঞ্জ জেলার শাজাদপুর থানার জগনিদহ উত্তরপাড়া গ্রামস্থ সিরাজগঞ্জ রোড টু শাজাদপুর গামী মহাসড়কের পাশে আরটি সলিউশন ওয়ার্কসপের সামনে থেকে উল্লেখিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ আরিফুল ইসলামের বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র মাদকসহ ৩টি মামলা আদালতে বিচারাধীন আছে। আসামীর বিরুদ্ধে সদর থানায় চুরি মামলা প্রক্রিয়াধীন আছে।

Viewed 5250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!