May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

এদের তাড়ানোর জন্য লাঠি ছাড়া উপায় থাকে না: সর্ব মিত্র

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা বলেছেন, তিনি তার ক্যাম্পাসকে ভবঘুরে, পাগল ও গাঁজাখোরমুক্ত দেখতে চান। মঙ্গলবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয় এলাকায় দুজন নারী শিক্ষার্থী হয়রানির শিকার হওয়ায় তিনি নিরাপদ পরিবেশ গঠনে কাজ করছেন এবং এটি ব্যক্তিগত স্বার্থের জন্য নয়।

সর্বমিত্র লিখেছেন, ‘যে বৃদ্ধ লোকটিকে দেখছেন, আমি শুরুর দিন থেকে এই লোকটাকে সেই মেট্রো স্টেশন থেকে তুলছি প্রতিরাতে। লোকটা ক্যাম্পাস ছেড়ে যায়-ই না, উনার সাথে আরেকজন আরো বৃদ্ধ, উনিও মাদকাসক্ত, এই লোকের কাছে এর আগে একবার গাঁজা পাওয়া গেছিল।’

তিনি আরও বলেন, ক্যাম্পাসকে মাদকসেবী মুক্ত করতে এই ধরনের মানুষদের তোলা অত্যন্ত কঠিন; ‘তুললে আগায় ৪ কদম। তাই, লাঠিসোটা ছাড়া বা ভয়-ভীতি প্রদর্শন না করে তাদের তোলা যায় ই না।’

ডাকসু নেতার কাছে এখন একান্ত চাওয়া হল — ‘আমি আমার ক্যাম্পাসকে ভবঘুরে-পাগল-গাঁজাখোর মুক্ত দেখতে চেয়েছিলাম শুধু। আজ আমাদের নারী শিক্ষার্থী দু’জন হ্যারাসমেন্টের শিকার হয়েছেন। আমার চাওয়া, এই ভবঘুরে-পাগল-হ্যারাসমেন্টমুক্ত ক্যাম্পাস গড়া।’

তবে সর্ব মিত্র জানিয়েছেন, এসব বিতর্ক তার ব্যক্তিগত জীবনকে নানা ভাবে প্রভাবিত করছে। তিনি বলেছেন, প্রাক্টরিয়াল টিমের সঙ্গে রাতে পাহারা দিয়ে উচ্ছেদ করা ডাকসুর কার্যনির্বাহী সদস্যের সরাসরি দায়িত্ব নয়, তবু তার দাবি—এটি তার অধিকার থেকেও বাইরে নয়।

সর্ব মিত্র আরও বলেছেন, ‘লাঠি হাতে নেওয়া ছাড়া উপায় থাকে না,’ এবং কিছুদিন আগে তিনজন মাদকাসেবীকে তুলতে গিয়ে তার বিরুদ্ধে বিতর্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তিনি জানিয়েছেন, ‘এদের তাড়ানোর জন্য লাঠি হাতে নেয়া ছাড়া উপায় থাকে না, যারা মাঠে কাজ করে তারাই জানে এটা কতটুকু কঠিন। একজন সদস্য হিসেবে আমি নিশ্চয় নিরাপদ ক্যাম্পাস গড়তে আমার তরফ থেকে কাজ করবো , কিন্তু মাঠে আমি আর থাকছি না। ধন্যবাদ।’

Viewed 4250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!