September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সাবেক মুখ্যসচিব ড. কামাল সিদ্দিকী মারা গেছেন

ডেস্ক রিপোর্টঃ

সাবেক মুখ্যসচিব, বীর মুক্তিযোদ্ধা ড. কামাল সিদ্দিকী সোমবার (৩ নভেম্বর) ভোরে গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার সকালে সরকারি তথ্য বিবরণীতে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে।

জানা যায়, আসরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

কামাল সিদ্দিকী ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।

Viewed 5150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!