June 30, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

নাশকতার পরিকল্পনায় যুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্টঃ

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দেশব্যাপী নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে তানজিদুর রহমান তানজিল নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) ভোররাতে জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি মোল্লানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা।

গ্রেফতারকৃত তানজিদুর রহমান তানজিল (২৪) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আল্লার দরগা গ্রামের রাহিদুল ইসলামের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন সাভার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

এছাড়াও তিনি সম্প্রতি সাভার মডেল কলেজ ছাত্রলীগের মানবিক বিভাগের সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

পুলিশ জানায়, রোববার ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি মোল্লানগর এলাকা থেকে সাভার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সাভার মডেল কলেজ ছাত্রলীগের মানবিক বিভাগের সভাপতি তানজিদুর রহমান তানজিলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার ভয়ংকর পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলন দমনে তার ব্যাপক ভূমিকা রয়েছে বলে সে স্বীকার করেছে। তানজিলকে জিজ্ঞাসাবাদে অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দেশব্যাপী নাশকতার অংশ হিসেবে সাভারেও ভয়ংকর পরিকল্পনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য পর্যালোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা জানান, পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তানজিলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে। গ্রেফতার তানজিলকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

Viewed 4600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!