August 3, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বোনের লাশ দাফন করতে এসে ভাইয়ের মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। বোনের লাশ দাফন করতে এসে হৃদয়বিদারকভাবে মারা গেলেন বড় ভাই। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায়  উপজেলার ডুগডুগি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানান, দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের নূরুর স্ত্রী শিরিনা খাতুন (৫০) মঙ্গলবার  দিনগত রাতের কোন একসময় নিজ ঘরে মৃত্যুবরণ করেন।

বুধবার ভোরে বড় মেয়ে শান্তনা স্বপ্নে দেখেন তার মা মারা গেছেন। পরে তিনি ঘরে গিয়ে ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে বিষয়টি নিশ্চিত হন। পরিবারের মধ্যে শুরু হয় কান্নাকাটি। মৃত্যুর সংবাদ পেয়ে  শিরিনা খাতুনের ভাই নিজাম উদ্দিন (৬০) পাশ্ববর্তী দর্শনা থানার আকন্দবাড়ীয়া গ্রাম থেকে ছুটে আসেন বোনের লাশ দেখতে। কিন্তু লাশ দেখার সাথে সাথেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে উজিরপুর এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Viewed 5300 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!