May 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

হঠাৎ উত্তাল হয়ে উঠেছে শান্ত নগরী বগুড়া

•দ্বীমূখী সংঘর্ষের সূচনা হয়েছে উত্তর চেলোপাড়ার দুইটি দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে!!

•একই পথে হাঁটছেন সেউজগাড়ি সহ শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা।

 

আশিক সুজন,বগুড়াঃ  হঠাৎ উত্তাল হয়ে উঠেছে বগুড়া শহর।বগুড়া শহরে দ্বীমূখী সংঘর্ষের সূচনা ঘটেছে উত্তর চেলোপাড়ার দুইটি দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। গত কাল রাত্রে দুরবৃত্তরা সেউজগাড়ি বগুড়া নার্সিংহোম সংলগ্ন এস এম এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানে অনুমানিক সন্ধ্যা ৭.০০ সময় হামলা চালিয়ে উক্ত প্রতিষ্ঠান ভাংচুর ও অর্থ লুটের ঘটনা ঘটে।আবার রবিবার রাতেই আনুমানিক ৭.০০ সময় বগুড়া স্টেশন রোডের,কলোনী রেলওয়ে মার্কেটে একটি দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে দুর্বৃত্তরা।আবার সোমবার অনুমানিক সন্ধ্যা ০৭.০০ সময় সেউজগাড়ি পালপাড়া মন্দিরের সামনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মোঃশামসুজ্জোহা পাভেল (৩৫) নামের এক যুবক নিহত হয়।আবার তার কিছুক্ষণ পরে অনুমানিক ০৭.৩০ মিনিটে ইসকন মন্দিরের সামনে দুর্বৃত্তদের রামদার আঘাতে দুইজন অজ্ঞাত ব্যক্তি আহত হওয়ার ঘটনা ঘটে।তাদের উভয়কে এলাকাবাসী আহত এবং নিহত ব্যাক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে ভর্তি করেন।এর পাশাপাশি আবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারো ত্রীমূখী সংঘর্ষের আশঙ্কা বিরাজ করছে পার্শ্ববর্তী এলাকা হাড্ডিপট্টিতেও।শয়শয় ও আতঙ্কে দিনাতিপাত করছে নগরবাসী!!

 

 

স্থানীয় সূত্রে জানা যায়,প্রত্যকটি হতাহতের ঘটনায় ঘটেছে পূর্ব শত্রুতা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে।কে কার চেয়ে শক্তিশালী তা প্রমাণ করার লক্ষ্যেই ঘটে চলেছে প্রকাশ্যে হামলা-পালটা হামলার ঘটনা।তবে কেন জানি নির্বিকার ভূমিকায় প্রসাশন,নিরাপত্তা হীনতায় ভুগছেন নগরবাসী।

 

 

এ বিষয়ে স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ মোঃকামরুজ্জামান দৈনিক আমার ভাষা কে সেউজগাড়ি এলাকার উপরোক্ত ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমান শহরের সেউজগাড়ির সকল প্রেক্ষাপটকে নিয়ন্ত্রণ নিয়ে আশার চেষ্টা অব্যাহত আছে।আর যেন কোন হতাহতের ঘটনা না ঘটে সে দিকে কর্তব্যরত কর্মকর্তারা তাদের নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করছেন।অভিযুক্ত কোন আসামিকে ছাড় দেয়া হবে না।সবাইকে অতিদ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।আমাদের অভিজান চলমান আছে।

 

বগুড়া শহরের সচেতন মহল মনে করেন, অধিকাংশ হতাহতের ঘটনায় ঘটছে পূর্ব শত্রুতার জেরে অথবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে।প্রশাসনের সংস্থাগুলোর পক্ষপাতীত্বহীন হয়ে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এবং জনগণের নিরাপত্তা জোরদারের মাধ্যমে এ ধরনের পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে পারেন নগরবাসী।

Viewed 7150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!