টুপি পরা নিয়ে বিরোধে মাদ্রাসাছাত্রকে গলাকেটে হত্যা
ডেস্ক রিপোর্টঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি মাদ্রাসার আবাসিক ছাত্রকে ঘুমের মধ্যে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একই মাদ্রাসার অপর এক ছাত্রকে আটক করা হয়েছে।
সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ খোরশেদ আলম সোমবার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার দিবাগত রাতে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদরাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদ্রাসার আবাসিক কক্ষে এ ঘটনা ঘটে।
হত্যার শিকার মাদ্রাসা ছাত্র নাজিম উদ্দিন (১৩) উপজেলার চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়েদ উল্ল্যার ছেলে। অপরদিকে অভিযুক্ত আবু ছায়েদ (১৬) ময়মনসিংহ জেলার টেঙ্গাপাড়া উপজেলার রুস্তম আলীর ছেলে।
Viewed 4300 times