May 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

দেশী-বিদেশী অদৃশ্য শক্তির সঙ্গে যুদ্ধ করতে হবে: আশরাফ

ডেস্ক রিপোর্টঃ

তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, আমাদের শত্রু অদৃশ্য, যাকে আমরা দেখতে পাই না। এতে প্রমাণ হয়েছে- দেশী এবং বিদেশী অদৃশ্য শক্তির সঙ্গে আমাদের যুদ্ধ করতে হবে। এই তরুণ-তরুণীদের আবারও ঐক্যবদ্ধ হতে হবে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যকালে লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক এই সংসদ সদস্য এসব কথা বলেন। র‌্যালিটি শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে শুরু হয়ে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

আশরাফ উদ্দিন নিজান বলেন, তারেক রহমান বলেছিলেন, ১৭ বছরের অন্যায়-অত্যাচার, গুম-খুনের বিরুদ্ধে, ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে তরুণরা যখন জেগে উঠবে, তখনই ফ্যাসিবাদের পতন হবে। এই তরুণ-তরুণীরাই জুলাই বিপ্লব সংঘটিত করেছে। এই তরুণদের প্রতি বাংলাদেশের মানুষের অনেক আকাঙ্ক্ষা রয়েছে। আগামীর বাংলাদেশ হবে সততা, নিষ্ঠা, দুর্নীতিবিরোধী এবং আমার নেতা জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি—১৯ দফার বাস্তবায়ন। তখনই আমরা সফল হবো এবং তখনই আন্দোলন সফল হবে।

Viewed 4600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!