May 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

রাজনৈতিক মামলার গোবিন্দগঞ্জের সাংবাদিক শাহ আলম সাজু গ্রেফতার

ডেস্ক রিপোর্টঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজনৈতিক মামলায় সাংবাদিক শাহ আলম সরকার সাজুকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

 

গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের রাজমতি সুপার মার্কেট থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার শাহ আলম সরকার সাজু দৈনিক ভোরের কাগজের গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি।

 

থানা সূত্রে জানা যায়, বিগত ২০১৪ সালের ১৫ এপ্রিল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুর এবং নেতাকর্মীদের হত্যা চেষ্টার ঘটনায় ১১ বছর পর আওয়ামী লীগের ২২১ জন নেতাকর্মীসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে ২০২৫ সালের ১৯ এপ্রিল গোবিন্দগঞ্জ থানার দায়েরকৃত মামলায় তাকে ২২১ নং আসামি হিসেবে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

Viewed 6350 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!