টহলরত গ্রাম পুলিশদের বেঁধে রেখে অটোরিকশা ছিনতাই
সনাতন সরকার,শেরপুর,বগুড়াঃ বগুড়ার শেরপুরে ব্যাটারী চালিত অটোরিকশার দুইজন চালক,তিনজন গ্রাম পুলিশ এবং আরও একজনকে বেঁধে রেখে নগদ টাকা মোবাইল ফোন ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন, ওই ইউনিয়নের আঁশ গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে অটোচালক মোঃ মাসুম বিল্লাহ (৩২), ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোঃ রানা আহাম্মেদ, মোঃ শাকিল আহমেদ ও সন্তোষ কুমার সিং।
ভুক্তভোগী গ্রাম পুলিশ রানা আহমেদ জানান,
তারা তিনজন গ্রাম পুলিশ ব্যাটারী চালিত অটোরিকশা নিয়ে রাতের টহল ডিউটিতে ছিলেন। রাত আড়াইটার দিকে চান্দাইকোনা জামতলী আঞ্চলিক সড়কের পাশে ভাবানীপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পূর্ব পাশে পৌঁছলে গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
কোনো কিছু বুঝে উঠার আগেই ১৫/১৬ জন
দুস্কৃতিকারী দেশীয় অস্ত্রেরমুখে জিম্মি করে পাশেই
ধানের ক্ষেতে নিয়ে গিয়ে হাত পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তাদের নিকট থেকে নগদ আড়াই হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধানের ক্ষেতেই ফেলে রাখে।
পরে রাত ৪টার দিকে চান্দাইকোনা থেকে
আরকেটি অটোভ্যানে শ্যামলী পরিবহনের সুপার
ভাইজার আসতেছিলেন। দুস্কৃতিকারীরা তাদেরও
হাত পা ও মুখ বেঁধে ধানের ক্ষেতে ফেলে রেখে নগদ ৫হাজার টাকা দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে অটোরিকশা এবং অটোভ্যানসহ পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার দিবাগত রাত ৮টায় অটো চালক মাসুম বিল্লাহ থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে ভবানীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত
চেয়ারম্যান নাজির উদ্দিন ও প্রশাসনিক কর্মকর্তা
আব্দুলাহ আল মোমিন বলেন, এলাকায় চুরি
ছেঁচুড়ি বেড়ে গেছে, বিশেষ করে গরু চুরি করে নিয়ে যাচ্ছে। এলাকাবাসির নিরাপত্তায় গত তিন মাস হলো রাতে গ্রাম পুলিশ দিয়ে পাহারার ব্যবস্থা করা হয়েছে। এই অবস্থায় গত শুক্রবার দিবাগত রাত আড়াইটায় অঘটনটি ঘটে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতেই এটা ঘটানো হয়েছে, তাই পুলিশি তৎপরতা বাড়ানোর দাবি জানান তাঁরা।
জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক
(তদন্ত) জয়নুল আবেদিন বলেন, মামলা হয়েছে।
মামলা নং ৩৩ এছাড়াও আসাদুল নামে একজনকে
গ্রেফতার করা হয়েছে।
Viewed 5000 times


