September 26, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ইসির নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি

ডেস্ক রিপোর্টঃ

নতুন দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)। দলীয় প্রতীক হিসেবে তারা পেয়েছে হাতি।

রোববার বিআরপির চেয়ারম্যান কেএম আবু হানিফ হৃদয়ের হাতে নিবন্ধন সনদ দেয় নির্বাচন কমিশন (ইসি)।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন সূত্রে গত ২৩ জুলাই আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী, বাংলাদেশ রিপাবলিকান পার্টিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ইসি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। দলের জন্য হাতি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নম্বর ৫৭।

পার্টির চেয়ারম্যান কেএম আবু হানিফ হৃদয় বলেন, গণতন্ত্রের বিজয় হয়েছে। আমি ন্যায়বিচার পেয়েছি।

Viewed 5300 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!